সর্বশেষ আপডেট: জানুয়ারি ২০২৬
Stackbazar-এ আপনাকে স্বাগতম। আমাদের পরিষেবা ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে অর্ডার করার আগে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে অথবা অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে। ভুল তথ্য প্রদান করে একাউন্ট খোলা বা অর্ডার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি পণ্যের সঠিক ছবি এবং বিবরণ প্রদান করতে। তবে টেকনিক্যাল কারণে রঙের সামান্য তারতম্য হতে পারে। Stackbazar যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই পণ্যের মূল্য পরিবর্তন করার অধিকার রাখে।
আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) এবং অনলাইন পেমেন্ট (বিকাশ/নগদ) গ্রহণ করি। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পণ্য চেক করে পেমেন্ট করার জন্য অনুরোধ করা হলো।
পণ্য নষ্ট বা ভুল সাইজ হলে ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। ব্যবহৃত পণ্য বা ট্যাগ ছেঁড়া পণ্য রিটার্ন হিসেবে গণ্য হবে না। রিফান্ডের ক্ষেত্রে ৭-১০ কার্যদিবস সময় লাগতে পারে।
আপনার ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা, ফোন নম্বর) আমাদের কাছে সুরক্ষিত থাকে। আমরা আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রয় করি না।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য - Stackbazar টিম